×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২১০ বার পঠিত
বরগুনা থেকে এম সাহাবউদ্দিন সাবুঃ
শহীদদের স্বরনে পুস্প অর্পণ, র‍্যালী, সহ বিভিন্ন আয়োজনে বরগুনায় পালিত হলো মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর সোম বার সকালে বরগুনার বিভিন্ন পেশাজীবিদের সাথে করে জেলা বিএনপির নেতা কর্মীরা মহান বিজয় দিবস পালন করেন। পুস্প অর্পণ ও র‍্যালী শেষে বরগুনা জেলা বিএনপির কার্যলয় শুরু হয় আলোচনা ও দোয়া অনুষ্ঠান।  আলোচনা সভায় গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন হাসান শাহিন। বিএনপি নেতা এ জেড এ এম সালে ফারুক সহ, জেলা  বিএনপির সাবেক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজবুল কবির সহ ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল, কৃষক দল, ও ওলামা দল সহ  বিভিন্ন নেতৃবৃন্দু।

অনুষ্ঠানের বক্তব্যে হুমায়ুন হাসান শাহিন,  সকল নেতা কর্মীরা এক হয়ে কাজ করে এই স্বাধীনতা রক্ষার জন্য আগামীতে সুন্দর বাংলাদেশ গরার আহব্বান জানান। তিনি তার বক্তব্যে বলেন শৈরাচার আওয়ামিলীগ ১৭ বছর এই মহান বিজয় কে তাদের শৈরশাসকের মাধ্যমে ব্যাক্তি গত লীগের বিজয় রুপান্তরিত করে রেখেছে।  আওয়ামিলীগ ব্যাতিত অন্য কোন দল এই মহান বিজয় উপভোগ করতে পারে নাই। বঞ্চিত হয়েছে সাধারন মানুষ ও। জাতিয়তাবাদী দল বিএনপির মধ্যে জেড ফোর্সের অধিনায়ক সহ অনেক গুলো  বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম থাকা সত্বেও লাখো 

শহীদের রক্তে অর্জিত এই বিজয়কে উপভোগ করতে দেয় নাই।  কোন ঠাসা করে রেখেছে ঐ আওয়ামী সরকার। ২৪ এর গন অভূথ্যানের পরে এই বিজয় যেন তাদের কাছে মহা আনন্দের।  তাই আনন্দ ও বিজয়কে ধরে রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রাহমান এর  ঘোষিত ১৯ দফার ন্যায় তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়িত করে দেশের শান্তি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এই নেতা।

এদিকে বাংলাদেশ জামায়েত ইসলামের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী সরকার। তার পরেও জামায়েত ইসলামের আমীর ড. শফিকুর রহমান আওয়ামী সরকারের সকল অন্যায় ধুয়ে মুছে মাফ করে দিয়ে একটা নতুন ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেন জেলা বিএনপির সাবেক  সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা। এর আগে সম্মিলিত সকল পেশাজীবি ও দলের সকল সেক্টর  একত্রিত হওয়ায় এই আলোচনা সভাকে একটা সুন্দর পরিবেশে পরিনত করেছে বলেও সকলকে ধন্যবাদ জানান এই নেতা।  আলোচনা শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় জাতির জাতির শ্রেষ্ঠ সন্তাননের জন্য। প্রার্থনা করা হয় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat