×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৭৮ বার পঠিত
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ
মোবাইল ফোনের সূত্র ধরে গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন—তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম ওলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরি বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিলন (২৭) এবং চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী তাজবির হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা নিহতের হাঁটুতে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা হলে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইলের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat