×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৯১ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে কাভার্ডভ‍্যান থেকে ৩০১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলো মোঃ সোহেল (২৬) লক্ষীপুর জেলার রামগতি থানার চরমেহার গ্রামের আব্দুল মমিন এর ছেলে এবং মোঃ আমির হোসেন (৩১) নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর গ্রামের মোঃ রমজান আলী এর ছেলে। 
র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে মোঃ সোহেল ও মোঃ আমির হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে সাড়ে  ৮ কেজি গাঁজা, ৩০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat