×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২০৯ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু 
জেলা প্রতিনিধি, বরগুনাঃ


বরগুনার বামনা উপজেলার একটি মাদ্রাসার মেঝে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এক নারী। বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিখাত আরা
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসা ভবনের নিচতলার মেঝেতে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতের আঁধারে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে মাদ্রাসার নিচতলার মেঝেতে নবজাতকটিকে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখতে পান। তবে মৃত ভেবে অনেকেই শিশুটির কাছে যাননি। খবর পেয়ে মাদরাসা সংলগ্ন বাসিন্দা মাহফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার সৌদি প্রবাসী নামের একটি হাসপাতালে নিয়ে যান। পরে বিকেলের দিকে ইউএনওসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শিশুটিকে উদ্ধার করা মাহফুজা বেগম সোনালী কণ্ঠকে বলেন, প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে আছে। পরে নিজের সন্তানের মতো করেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ইউএনও নিখাত আরা সোনালী কণ্ঠকে  বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat