×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২০৪ বার পঠিত
আদমদিঘী,, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরমঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে শ্যালো চালিত একটি ড্রেজার, একটি এস্কেকেভেটর মেশিন ও বালু বহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে 
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘির কুন্দগ্রাম ও চঁপাপুর এলাকার নাগর নদীর কালিতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়। এসময় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা উপস্থিত ছিলেন। এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারি চক্র পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর কালিতলাসহ কয়েকটি দীর্ঘ দিন যাবত এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে শ্যালোচালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীরে বোরিং করে বালু উত্তোলন ও নদীর পাড়ে এস্কেকেভেটর দিয়ে মাটি খনন করে তা ট্রাক্টরের মাধ্যমে বহন করে অন্যত্র বিক্রি করে আসছিল। ভ্রাম্যমান আদালত মাঝে মধ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ ও বেশ কিছু ব্যক্তির জরিমানা করলেও থামছিল না এই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নদীর বাঁধের ক্ষতিসাধন করা। গতকাল শনিবার গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ নেতৃত্বে যৌথ বাহিনী নাগর নদীর কালিতলা নামক স্থানে অভিযান চালিয়ে শ্যালো চালিত একটি ড্রেজার মেশিন, একটি এস্কেকেভেটর (ভেকু) মেশিন, 
বালু ও মাটি বহন কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন 
সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat