×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২২৩ বার পঠিত
চলতি বছরজুড়েই ছিল তারকাদের বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এ দিকে ২০২৪ বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তবুও যেন বিয়ের হিড়িক শেষ হচ্ছে না তারকাদের। বছর শেষে এবার বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী।


গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। তার স্বামী সালমান আহমেদ। বর্তমানে একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। এ দিন গুলশান আজাদ মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।





জানা গেছে, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন।


সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে।


প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী৷ এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে এখন পর্দার প্রিয় মুখ উর্বী।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat