×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২৩৫ বার পঠিত
আগামীকাল পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। কিন্তু তার আগেই শুরু হয়েছে বিতর্ক। টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেছে ভক্তরা। এ সময় বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা।


বোরবার (২৯ ডিসেম্বর) ভোর রাত থেকে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা।


এ সময় টিকিট প্রত্যাশী এক ব্যক্তি বলেন, আমরা অনলাইনে চেষ্টা করেছি, কিন্তু ওয়েবসাইট বন্ধ। তাই আমি ভোর চারটায় লাইনে দাঁড়িয়েছি। তবুও টিকিট পাইনি। টিকিটগুলো তাহলে গেল কোথায়।


আরেক ব্যক্তি বলেন, এর আগেও এমন হয়েছে। কাউন্টারে টিকিট নাই, কিন্তু ম্যাচের দিন ব্ল্যাকে টিকিট পাওয়া যায়।


দর্শকদের ভোগান্তি কমাতে এবার ই-টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোট টিকিটের ৮০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। বাকিগুলো অফলাইনে দেওয়ার কথা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat