×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ৩৫৮ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

 শেরপুরের নালিতাবাড়িতে ২০০ অসহায় হতদরিদ্র  পরিবারের মাঝে টেয়ার্স অফ লাভ সংগঠনের চাল বিতরন করা হয়েছে।  বুধবার (১ জানুয়ারী)  দুপুরে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ চাল বিতরন অনুষ্ঠানে আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন টেয়ার্স অফ লাভ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  কানাডা প্রবাসী সামান্তা সাবার।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   প্রফেসার মো,আব্দুল হাকিম। চাল বিতরন অনুষ্ঠানে  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, গোলাম মোস্তফা । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো, সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, রাজনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,হানিফ উদ্দিন, সমাজ সেবক মো,শফিকুল ইসলাম,  এনায়েত আলী,  টেয়ার্স অফ লাভ সংগঠনের সদস্য মোহ,আম্মার হোসেন, মোও,আব্দুল কাইয়ুম, মো,মুজাহিদ ও ওমর ফারুক প্রমুখ।

 অনুষ্ঠানে এলাকার অসহায় হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে প্রতিজনকে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।  উল্লেখ্য,টেয়ার্স অফ লাভ সংগঠনটি দীর্ঘ দিন ধরে দেশের দুর্যোগ কালীন সময়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, অসহায় হতদরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা সহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।  এরই ধারাবাহিকতায় বুধবার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে ২০০  অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat