×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ১৭৯ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা 
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দিপনায় স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১লা জানুয়ারি ২০২৫ইং বুধবার দুপুরে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানেরশীষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষে হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক তহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদার রহমান মাহাবুব,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat