×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৮৭ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন:- আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তারা ভয় ও ঘুমের রাজত্ব তৈরি করেছিল। বিগত ১৫ টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। 


তিনি আরো বলেন, আমাদের মাঝে দেশ প্রেম ও দেশের প্রতি ভালবাসা থাকলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। সমস্যা থাকবেই সেই সমস্যা নিয়েই আমাদেরকের এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব আশা আকাঙ্খা পূরন করবে। 


আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী-২০২৪ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি।  বিগত ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।


দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জর হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বিশিষ্ট আইনজীবী আব্দুস সাঈদসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat