×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৬৯ বার পঠিত
মাধবপুর প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জেরে ক্রিকেট খেলে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ ২১ জন আহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ সর্দারের গোষ্ঠী ও মাহফুজ মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ ২১ জন আহত হয়। আহতরা হলেন, কাদির মিয়া (৭৫), নাছির মিয়া (৪০), আঃ জলিল (৩৫), মাসুক মিয়া (৪৩), আবু ছালেক (৩২), গফুর মিয়া (৫৫), সুমন মিয়া (২২),
ফিরোজ মিয়া (৮৫), আশরাফুল (১৬), মাহিন (১৭), খসরু (৫০), মাহমুদা বেগম (৪৫), আলফু (৭৫), মেমরাজ (২৫),আরিফ মিয়া (২৫), আফিয়া বেগম (৭০), আরাফাত (১৬),শরীফ মিয়া (২০), সাইফুল মিয়া (১৪),
সজীব মিয়া (১৫), রাসেল মিয়া (৩২)। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুমন মিয়া (২২) ও ফিরোজ মিয়া (৯৫) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ্যবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat