×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৩৩০ বার পঠিত

মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টরঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়। আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat