×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২৫০ বার পঠিত
মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন কেন্দ্রীয় ঘোষিত  সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরায় বৈষ্যম বিরোধী আন্দলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। ৪ জানুয়ারী শনিবার দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করে। সংবাদ সম্মেলনে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে।

যারা সামনের সারিতে থেকে এই আন্দলনকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে তাই আমরা এই পকেট কমিটিকে প্রত্যাক্ষান করছি। এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন এই কমিটি থেকে ৯জন পদত্যাগ করছে। পরবর্তীতে আরও অন্যরা করবে।

এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক এএইচ রিফাত, বখতিয়ার হোসেন, রিজভী হোসেন, সায়েম আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে অংশগ্রহনকারি শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat