×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ১৮০ বার পঠিত

মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা তথা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভোমরা স্থলবন্দর। অধিক হারে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ায় বেড়েছে রপ্তানি মূল্যের প্রবৃদ্ধি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদায়ী বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে দেশীয় পণ্য ভারতের বাজারে রপ্তানি করে দেশীয় মুদ্রায় ১৬কোটি ২৪ লক্ষ ৪৩ হাজার ৫২৩টাকা রাজস্ব অর্জন করেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ২৫ হাজার ৫৬২ মেট্রিকটন পণ্য রপ্তানিতে দেশীয় মুদ্রা আয় হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ১২৭ টাকা। আগস্ট মাসে ৩১ হাজার ৬৪৮ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয়েছে, ২ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪টাকা, একই অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫০০ ২৪ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩৫০টাকা, অক্টোবর মাসে ২৫ হাজার ৫১৫ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৯ টাকা, নভেম্বর মাসে ৩০ হাজার ৭৫০ মেট্রিকটন পণ্য রপ্তানিতে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৮৯৯ টাকা এবং ডিসেম্বর মাসে ২৭ হাজার ৬০৪ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১৩৪ টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশীয় পণ্য রপ্তানি করে সরকার ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা দেশীয় মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। স্থল শুল্ক স্টেশনের এন্ট্রি শাখা থেকে রপ্তানির তুলনামূলক তথ্য নেওয়া হয়েছে। রপ্তানি বাণিজ্য দেশীয় মুদ্রায় রাজস্ব আহরণের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, উল্লেখযোগ্যভাবে রপ্তানি বাণিজ্য বেড়েছে ভোমরা বন্দরে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর ব্যবহার করছে। ভোমরা বন্দর দিয়ে ২৩টি বিভিন্ন প্রকারের দেশীয় পণ্য ভারতের বাজারে রপ্তানি হচ্ছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে ইয়ার্ন, ওয়েস্ট, ক্লিনিং ক্লথ, ক্যাপ, জুট ইয়ার্র, পলেস্টার স্টাপল ফাইবার, কুড়ার তেল, ফার্নিচার, মশারির নেট, পলেস্টার সুতা, ফিশি নেট, প্লাস্টিক বাথরুম ফিটিং, তাঁত শাড়ি লুঙ্গি, আদর ক্লে, অপরিশোধিত তিলের তেল, কটন ওয়েস্ট, ট্রাভেল ব্যাগ, সয়া এসিড ওয়েল, রেডিমেড গার্মেন্টস, টোস্ট, জুস, চিপস ও লিচি। দেশের অন্যান্য স্থল বন্দরের চেয়ে ভোমরা বন্দরে রপ্তানি মূল্যের প্রবৃদ্ধি ১৮.৯৫%। সাতক্ষীরার ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, পণ্য রপ্তানিতে আমাদের দেশ অন্যান্য উন্নয়নশীল দেশের মতো সুবিধা লাভ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat