×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২০৮ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূ্র্বাচলের সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছোড়া। সোমবার সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম  জানান, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছোড়া।

পুলিশ আরো জানান, গতরাতের যেকোন সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য সিআিইডি ও পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat