×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ১৬৭ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ 
নওগাঁর মহাদেবপুরে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে কলেজ ছাত্র ফারদিন (১৮) সহ ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে। 

নিহত ফারদিন উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ও নাটশাল বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র এবং নিহত রেজুয়ান শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে একটি মোটরসাইকেল যোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা। পথিমধ্যে তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat