×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ১৯৫ বার পঠিত
এম. এ. হাসনাত, আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে সরকারের মালিকাধীন জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় জ্যোৎস্না নামে এক মহিলা। এরই প্রেক্ষিতে উক্ত ভিটায় মাটিভরাটের কাজ শুরু করে। পরবর্তীতে  ভরাটকৃত জায়গায় বেইজ ঢালাইয়ের মাধ্যমে পাকা পিলার নির্মাণের কাজ শুরু করে। 

এদিকে খবর পেয়ে, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম পাকা স্থাপনা নির্মাণে একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা কোন রকম কর্ণপাত না করে অর্থাৎ বাঁধা অমান্য করে জোরপূর্বক পাকা স্থাপনার নির্মাণকাজ অব্যাহত রাখেন। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনার নির্মাণকাজ অব্যাহত রাখার খবর পেয়ে, আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় আবারও ঘটনাস্থলে ছুঁটে যান সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। এ সময় মালিক জ্যোৎস্না সহ নির্মাণ শ্রমিকরা দৌঁড়ে ঘটনাস্থল থেকে আত্মগোপন করে। এ সময় পাকা স্থাপনা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। একই সময় হ্যামার দিয়ে পাকা দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, সরকারি জায়গা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat