×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২১৬ বার পঠিত
গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের বিশা উত্তর পাড়া গ্রামে।
স্থানীয়রা জানান,এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশা উত্তর পাড়া গ্রামের পিন্টু শেখের দুই মেয়ে মিতু খাতুন (২৭) ও মিম আক্তার (১২) বাড়ীর সামনে বসে প্রতিবেশিদের সাথে গল্প করছিল। এসময় শিয়াল দৌড়ে এসে মিতুর পায়ে কামড় ধরে। এসময় শিয়ালের পায়ের আঁচরে মিম আক্তার ও আহত হয়। এর আগে একই দিন বেলা আড়াইটা নাগাদ ওই গ্রামের বাবলু প্রামানিকের স্ত্রী শাহিদা বিবি(৪২) বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে রান্নার জন্য কুঞ্চি আনতে যায়। এসময় শিয়াল এসে পিছন থেকে পায়ে কামড় ধরে। এতে শাহিদা বিবিও আহত হয়। আহতদের মধ্যে মিতু খাতুন ও শাহিদা বিবিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের বাসিন্দা জামাল শেখ জানান,শিয়ালের এমন আক্রমনে বিশেষ করে ছোট শিশুদের নিয়ে গ্রামবাসী আতংকিত হয়ে পরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat