×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২৫৫ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্র থেকে নৌ-পুলিশের সহযোগিতায় ১৪ পর্যটক উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতি কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটের চালক মোঃ জাকির হোসেনসহ মোট ১৪ জন যাত্রীসহ বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে চর বিজয় নামক পয়েন্টে ভ্রমণের উদ্দেশ্যে রওনা করে দুপুর ১ টার দিকে চর বিজয় পৌঁছান। ভ্রমণ শেষে বিকেল ৩ টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে বোট চালক পথ হারিয়ে ফেলেন। এসময় ডা. গোলাম ইসতিয়াক আবির জরুরী সেবা ৯৯৯ -এ কল করেন।

ডা. গোলাম ইশতিয়াক আবির জানান, ‘পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে আসি। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ এ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ আমাদেরকে উদ্ধার করে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমাকে জাতীয় জরুরী সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষনিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পীডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই এবং দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি।’

এরূপ তাৎক্ষণিক পদক্ষেপে ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে উদ্ধারকৃত পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat