×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২৫৯ বার পঠিত
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার  বারহাট্টায় পৈতৃক সম্পত্তির বিরোধে বড় ভাই জামাল মিয়ার   হামলায় ছোট ভাই মো: মাজু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 
রোববার মাজু মিয়া বাদী হয়ে  বারহাট্টা থানায় তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত মুসলেমউদ্দীনের দুই ছেলে জামাল মিয়া( ৫৫)  ও মাজু মিয়া( ৪৫) এর মধ্যে  পৈতৃক সম্পত্তি বন্টন নিয়ে বিরোধ চলে আসছে। ১০ জানুয়ারি মাজু মিয়া তার বাড়িতে ঘরের খুঁটি দিতে গেলে জামাল মিয়া,তার ছেলে রাজন মিয়া,স্ত্রী নার্গিস আক্তার ধারালো অস্ত্র দিয়ে মাজু মিয়াকে হামলা করে।এ সময় দায়ের কোপে তার হাতের আঙুল কেটে যায়। হামলায় তার স্ত্রী সেলিনাও আহত হয়। এলাকার মানুষ তাদের  বারহাট্টা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 মাজু মিয়া জানান, ২১০ শতক পৈতৃক জমি থেকে তাকে বঞ্চিত করে জোর পূর্বক  দখল করে রেখেছেন জামাল মিয়ার লোকজন। সম্পত্তির সম বন্টন চাইলে তাকে প্রায়ই হত্যার হুমকি দিত জামাল।
Hide quoted text

বারহাট্টা থানায় এস আই দেলোয়ার হোসেন জানান,  এ ব্যপারে বড় ভাই সহ তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন মাজু মিয়া।  তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat