×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ২০৪ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত চার মাস ধরে বিচারক নেই। এতে ভোগান্তিতে পরেছে আদালতে মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষ। দ্রুত আদালতের বিচারক দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার ৭’শ মামলা চলমান রয়েছে। আমতলী ও তালতলী উপজেলার অন্তত ১৫ হাজার মানুষ ওই মামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। গত বছর ১২ সেপ্টেম্বর আদালতের বিচারক মোঃ আরিফুর রহমানকে বদলী করা হয়। এরপর থেকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদ খালী রয়েছে। বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক মোঃ রাকিবুল হাসান সপ্তাহে দুইদিন আমতলী আদালতের মামলা কার্যক্রম পরিচালনা করছেন। এতে মামলা কার্যক্রমে বেশ বিড়াম্বনার শিকার হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার  মানুষের। 
নাম প্রকাশে অনিচ্ছুক মামলার কয়েকজন আসামী বলেন, গত চার মাস ধরে আদালতে বিচারক নেই। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রæত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরুণ আইনজীবি সৈয়দ নুহু-উল আলম নবীন বলেন, গত চার মাস ধরে আদালতে নিয়মিত বিচারক নেই। বরগুনা থেকে বিচারক এতে সপ্তাহে দুইদিন আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। এতে মক্কেলদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। 
আমতলী বার অফিসের সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, আদালতে বিচারক না থাকায় মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের বিচার ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিচার কার্যক্রম তরান্ত্রিত করতে দ্রুত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat