×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৯০ বার পঠিত
মাহবুব আবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী, মা শায়েস্তা বেগম, লেকো মিয়া, রোজিনা আক্তার সহ অন্যান্য প্রতিবেশীরা।

এসময় ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী বলেন, দুই পক্ষ মারামারি লেগেছিল আমার ছেলে শাহিন তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার সংঘর্ষে জড়ায় এতে উভয়পক্ষই আহত হয়। অথচ তারা আমার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। আবার মাসুম বিল্লাহ তার নিজের বাড়িতে নিজে গুলিবর্ষণ করে যার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আপনারা দেখেছেন। সেই ঘটনায়ও আমার ছেলে শাহিনকে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক প্রতিহিংসার বলি আমার ছেলেকে বানাবেন না। প্রশাসনের কাছে আবেদন জানাবো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেন। আমার ছেলে অপরাধী হলে শাস্তি পাক নিরপরাধ হলে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া হউক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat