×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ২২৪ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার,শেরপুর 
শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার দুপুরে আইসিটি ডিভিশনের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রযুক্তির ব্যবহার, সাইবার নিরাপত্তা ঝুঁকি ও করণীয় সম্পর্কে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ ,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ। 

সেমিনারে বিভিন্ন ধরনের কুকির ব্যবহার এবং সাইবার বুলিং থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণ প্রতিনিধিসহ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat