×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২২২ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানায় পৃথক অভিযানে বিপুল পরিমান জব্দকৃত মদ, ইয়াবা ট্যাবেলট ও ফেনসিডিল ১৩ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রাম থেকে ৬৪৮ বোতল ভারতীয় ওল্ডমনথ মদ ও ৪৭ বোতল রয়েল স্ট্যাগ মদ এবং ৩৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ঝিনাইগাতী উপজেলাতে সোনাবাহিনীর সদস্যরা ৩২০ পিস ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

এসব মাদকদ্রব্য আদালতের আদেশ সোমবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের উপস্থিতিতে আদালতের পাশে স্থাপিত মাদক ধ্বংসের ড্রাম্পে ধ্বংস করা হয়েছে।

এসময় মামলা তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হকসহ আদালতের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat