×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৪৭ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ যান তিনি। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। 

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। 

দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা যুগান্তরকে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতেই মহাসচিব তার বাসায় গিয়েছেন বলে মনে হচ্ছে। ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ এবং পরদিন রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো বিষয়টি হয়তো তার কাছে তুলে ধরা হয়েছে। এছাড়া সংঘর্ষের বিষয়টি বিদেশি কূটনৈতিকদের অবহিত করতে আজ দলের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলের অবস্থান সম্পর্কে তার পরামর্শও নেওয়া হতে পারে। 

এর আগে ২৫ জুলাই রাতে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat