×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ১৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ  কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১২ টার সময়  এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত সিঙ্গাইর সদর ইউনিয়ন বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।

উল্লেখ্য, সাংবাদিক বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন।

এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে পূর্ব থেকেই অবস্থান নেয়া একদল সন্ত্রাস বাহিনী তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে। সে সময় তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসী গ্রুপ। এবং তার গাড়িতে থাকা বাংলা এডিশন অফিসের ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের হামলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দু’জনের মুখোশ খোলে যাওয়াতে চিনতে পেরেছেন বলে জানান সাংবাদিক বাদল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat