×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৯
  • ২৪০ বার পঠিত
মোঃ মোবারক হোসেন জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে দুই সন্তানের জননী লায়লা আরজু (৬২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে স্বামী সেকেন্দার আলী
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে নিহত লায়লার বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকালে ৮ টার দিকে বাজারে যান। বাজার থেকে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে রয়েছে। তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।
হত্যার ঘটনা উদঘাটনের জন্য ঘটনাস্থলে থানা পুলিশসহ ডিবি পুলিশ কাজ করছেন
সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, 
মানিকগঞ্জের ঘিওর উপজেলায়,, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিজের হাতে জবাই করে হত্যার পর নাটক সাজিয়েছিল স্বামী সেকেন্দার আলী। পুলিশের কাছে জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। কাজের বুয়ার সঙ্গে পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে অনুমতি না দেয়ার কারণেই নির্মম হত্যাকান্ডটি ঘটানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat