×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১৮৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ফলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ১২ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার (২২ জানুয়ারি ) ভোর সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায়। পুলিশ জানিয়েছে, সাভানুর থেকে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তাতে ফলবোঝাই করা ছিল। কয়েকজন বিক্রেতা ও ছিলেন। একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা‍। চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৬৩ নম্বর জাতীয় সড়কে। ট্রাকটিতে ৩০ জন যাত্রী ছিলেন। অন‍্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ট্রাক চালক। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার ধারে কোনও গার্ডওয়াল না থাকায়, ট্রাকটি ৫০ মিটার গভীর খাদে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ১২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat