×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২২৭ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরের নালিতাবাড়িতে ৫টি অবৈধ করাতকল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে উপজেলার নন্নী ইউনিয়নের শিধুলী ও  বনকুড়া   এলাকায় অভিযান চালিয়ে  অবৈধভাবে পরিচালিত ৫টি করাতকল জব্দ করা হয়।

 নালিতাবাড়ী  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 জব্দকৃত করাত কল গুলো হচ্ছে, শিধুলী এলাকার  মেসার্স রাসেল করাত কল, মেসার্স মোখছেদুল করাত কল, মেসার্স করিম করাতকল,মেসার্স কাওছার করাতকল,মেসার্স আশরাফ আলী করাতকল। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, লাইসেন্স পাওয়ার অযোগ্য উল্লেখিত করাত কলের মালিকরা আইনের প্রতি তোয়াক্কা না করে  দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালনা করে আসছিলেন। এ অভিযানে  নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।

 মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat