×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ২৭৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বিজেপি নেতা এবং  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, নির্বাচনে বিজেপি জয়ী হলে ২ বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি মুক্ত করা হবে। রবিবার (২৬ জানুয়ারি ) দিল্লির নরেলা বিধানসভা আসনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, " আপনারা যদি বিজেপিকে জয়ী করেন, আমরা ২ বছরের মধ‍্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।" এছাড়া, তিনি দিল্লির ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও তোলেন, এবং সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে দুষেন, তিনি তার শাসনকালে তরুণ প্রজন্মকে নষ্ট করতে মন্দির ও গুরুদ্বারের কাছাকাছি মদের দোকান খুলে দুর্নীতিতে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ করেন। এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat