×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৯০ বার পঠিত



মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

"বন্ধুত্ব করি, দেশ করি'' এই স্লোগানে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বেদেপল্লির দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।


বুধবার (২৯ জানুয়ারি) সকালে জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার অঙ্গসংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাইনের বেদেপল্লির সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


এই মহতী উদ্যোগের মাধ্যমে শতাধিক অসহায় বেদে পরিবার শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জতিশ সমাদ্দার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন রাসেল। 


তিনি বলেন,  “আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বেদেপল্লির শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা।”


ইসলামি ব্যাংক বাংংলাদেশ পিএলসি'র সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক আফরিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat