×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৪৯ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ 

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর মহিপুর উপকূলের জেলেরা গভীর সমুদ্রে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফলে মহিপুর ও আলিপুর মৎস্য বন্দর আবারও কর্মচাঞ্চল্যে সরব হয়ে উঠেছে।

শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে গত ৪ অক্টোবর থেকে আরোপিত প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই সবধরনের প্রস্তুতি শেষে মধ্যরাত থেকেই সমুদ্রে নামবেন জেলেরা।

এ উপলক্ষে তারা জাল মেরামত, ট্রলার পরিষ্কার এবং বরফ সংগ্রহের মতো প্রস্তুতি কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন অবসর সময় কাটিয়ে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ শিকারে আশাবাদী জেলেরা। তবে কিছুটা শঙ্কাও রয়েছে—জলবায়ু পরিবর্তন, সমুদ্রে চর জেগে ওঠা, নদী ভাঙন ও মোহনায় নাব্যতা সংকটের কারণে ইলিশের আবাসস্থল পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করছেন তারা।

কলাপাড়া উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপজেলার ১৮,৩০৫ জন নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞার সময় প্রতিজন ২৫ কেজি করে ভিজিএফ চাল পেয়েছেন। তবে স্থানীয় জেলেরা সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন এবং প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করার দাবি জানিয়েছেন।

জেলে আব্দুল হাকিম বলেন, ‘ভরা মৌসুমে ইলিশ কম পাওয়া গেছে। নিষেধাজ্ঞায় বেকার সময় কেটেছে। বাজারে জিনিসপত্রের যে দাম তাতে ২৫ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন ছিল। এবার আবার সমুদ্রে যাব, আশা করি ভালো পরিমাণ ইলিশ পাব।’

আরেক জেলে মো. ফারুক মিয়া বলেন ‘এনজিও থেকে ঋণ নিয়েছি। মাছ না ধরলে কিস্তি দেওয়ার উপায় থাকে না। নিষেধাজ্ঞার সময়টা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। এখন মধ্যরাতেই সমুদ্রে নামব, আশা করি আশানুরূপ ইলিশ পাব।’

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব রাজু আহমেদ রাজা  বলেন,‘দীর্ঘ ২২ দিন ধরে আমাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল। মধ্যরাতে জেলেরা সমুদ্রে নামবে, আমরা আবার কাজ শুরু করব। আশা করি এবার প্রচুর ইলিশ ধরা পড়বে, জেলেদের কষ্ট কিছুটা লাঘব হবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রযাত্রার প্রস্তুতি নিয়েছে উপকূলের জেলেরা। আশা করছি অনুকূল আবহাওয়া থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং তারা আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারবে।’

নিষেধাজ্ঞাকালীন সময়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ টানা অভিযান পরিচালনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat