×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৮৪ বার পঠিত
মোঃ মাসুম আলম,কালিয়াকৈর গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে গত ৩০জানুয়ারী (বৃহঃ বার) রাতে মাদক বেচাকেনার সময় বিপুল পরিমাণ মাদক সহ হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাখালিয়া চালা এলাকার ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৩)। অপর জন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর মনিকোরা গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩০)। 
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মহিদুলের নির্দেশে একদল পুলিশ  সদস্য ঘটনাস্থলে  যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল ও আল আমিন নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা  তাদেরকে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা দুজনের হাতে দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যাহার বাজার মূল্য আনুমানিক প্রায় ১লাখ ৪৭ হাজার টাকা। জানা গেছে দীর্ঘদিন ধরে রেজাউল করিম ও আল আমিন উপজেলা সহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। 
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওখানে পুলিশ সদস্যদের পাঠিয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat