×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৮৩ বার পঠিত
মোঃ মুনির,ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি : 
জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ৩০শে জানুয়ারি ২০২৫ইং তারিখে দুপুর প্রায় ১২ ঘটিকায় সময়,  সরাইল থানাধীন তেরকান্দা গ্রামের(পশ্চিম পাড়া)মৃত আবুল খায়ের এর ছেলে রাকিব মিয়ার বসত বাড়ীর সামনে আইড়ল-সালেক শাহ রাস্তার উপর।
মোহাম্মদ আলী,একাত্তর বাংলা টিভি ও দৈনিক দেশ প্রতিদিন এর (সরাইল উপজেলা প্রতিনিধি)।মোঃ কামাল পাঠান (৪৩), (উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা)।মোঃ আল আমিন বক্স (৩৩), (সরাইল উপজেলা প্রতিনিধি জাগরণী টিভি)।
গত ৩/৪ দিন যাবৎ (১) রাকিব মিয়া (৪৮), পিং- মৃত আবুল খায়ের(২) রবিন মিয়া প্রঃ বাপ্পি (২৩), পিং- রাকিব মিয়া(৩) রহিছ মিয়া (৪৫), পিং- মৃত আবুল খায়ের সর্বসাং-তেরকান্দা (পশ্চিম পাড়া), ইউপি-নোয়াগাঁও,থানা- সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মিলে তাদের বসত বাড়ীর রাস্তা সংলগ্ন সরকারী খাল হইতে সরকারী অনুমোদন ব্যতীত অবৈধভাবে সরকারি জায়গা থেকে সরকারি মাটি কাঁটিয়া তাদের বসত বাড়ী ভরাট করিতেছে মর্মে সাংবাদিকদের এবং উপজেলার বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিদের নিকট তথ্য উপাত্ত আসে।
প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের জন্য সাংবাদিকগণ ঘটনাস্হলে যাইয়া দেখে যে, বেশকিছু শ্রমিক সরকারী খাল হইতে সরকারি মাটি কাঁটিয়া রাকিবদের বসত বাড়ী ভরাটের কাজ করিতেছে। কাজে নিয়োজিত শ্রমিকদের কে বা কাহারা মাটি কাঁটার অনুমতি দিয়াছে এই কথা বলার সাথে সাথে রাকিব’রা ঘটনাস্থলে আসে,কর্তব্য কাজ পালনে ও তথ্য উপাত্ত সংগ্রহে বাধাগ্রন্থ করে অন্যান্য সাংবাদিকদের সহিত অশোভন আচরন করিতে থাকে।
রাকিব গং দেরকে সরকারী খাল থেকে সরকারি মাটি কাঁটার বিষয়ে সরকারী অনুমোদন আছে কি না জানতে চাইলে? রাকিব’রা আরো ক্ষীপ্ত হইয়া অজ্ঞাতনামা আরো ৪/৫ জন সহ দেশীয় অস্ত্র নিয়া সাংবাদিকদের উপর অতর্কিত আক্রমন করে। তারা এলোপাতাড়ি লাঠি সোটা দ্বারা আঘাত করিয়া সাংবাদিক মোঃ আলী’র হাতে, পায়ে, মাথায় ও পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে কালা, নীলা, ফুলা ও রক্ত জমাট জখম করে।
মাটি খেকু রাকিবদের উপর্যপুরি মারধরের ফলে সাংবাদিক আলী মাটিতে পড়িয়া গেলে, বুকের উপর উঠিয়া আলী’র দুই কানে স্বজোরে থাপ্পর মারিতে থাকে। ইহাতে আলীর দুই কানের পর্দা ফাঁটিয়া রক্ত ক্ষরণ হয়। হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করিলে, উপস্থিত লোকজন স্বাজোর ধাক্কা মারিয়া প্রানে রক্ষা করে। সকল সাংবাদিকদের এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
এ সময় সাংবাদিক কামাল পাঠান এর সাথে থাকা সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি নিক্কন ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা কেড়ে নিয়া ভাংচুর করে। অনুমান ১,২৪,০০০/- টাকার ক্ষতি সাধন করে। সাথে থাকা একটি ৬৪ জিবি পেনড্রাইভ, মূল্য অনুমান ১৬০০/- টাকা। আলীর প্যান্টের পকেটে থাকা নগদ ৭৩০০/- টাকা নিয়া যায়। একপর্যায়ে বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সরাইল থানা পুলিশকে জানাইলে সরাইল থানা পুলিশ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে আসিয়া সাংবাদিকদের কে উদ্ধার করে। সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসা নেন ।
এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রফিকুল হাসান বলেন ,সাংবাদিক মোহাম্মদ আলী,বাদী হয়ে অভিযোগ দাখিল করেছে। অভিযোগ টি তদন্তধীন আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat