×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৪৩ বার পঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হঠাৎ বেড়ে গেছে আটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে ৫টি অটোরিকশা নিয়ে গেছে চোরের দল। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।


এ ব্যাপারে গ্যারেজের মালিক মোঃ আলী হোসেন সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তিনি ভাগলপুরে নিজ বাড়িতে একটি অটোরিকশার গ্যারেজ তৈরি করে এতে পাঁচটি অটোরিকশা রাখতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।


শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়ি গ্যারেজে রেখে ঘুমাতে যান। শনিবার ভোরে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, তার গ্যারেজের তালা ভাঙ্গা ও শাটার খোলা, ভিতরে কোনো অটোরিকশা নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে অবশেষে শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 


সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ মাসুদ জানান, মোঃ আলী হোসেন নামে এক ব্যাক্তি তার গ্যারেজের তালা ভেঙ্গে ৫টি অটোরিকশা চুরির অভিযোগ করেছেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলকে তদন্তভার দেওয়া হয়েছে। 


এস আই আব্দুল জলিল বলেন, অভিযোগের কপি হাতে পেয়ে অটোরিকশা চোর সিন্ডিকেটদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat