×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ২২১ বার পঠিত
মোঃ নিশাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্র থেকে  জানা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান কক্ষের জানালা ও দরজার পাশে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে বড় ধরনের কোন ক্ষতি না হলেও ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্রের আংশিক ক্ষতি হয়েছে। সম্প্রতি লকডাউন নিয়ে উত্তেজনা এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে ঘিরে আওয়ামীপন্থী গোষ্ঠীর ক্ষোভের কারণে এ হামলা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে স্হানীয়রা মনে করছেন।তাদের সন্দেহ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত কিছু নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ব্যপারে গ্রামীণ ব্যাংক আমতলী বাজার শাখার ব্যবস্থাপক মোঃ কলিম উদ্দিন বলেন, রাত সাড়ে দশটায় কাজ শেষ করে বাসায় যাওয়ার পর রাত্রে দুইটা থেকে আড়াইটার দিকে নাইটগার্ড এর আগুন - আগুন চিৎকারে সবাই জড়ো হয়ে ফায়ার সার্ভিসকে কল করি। পরে জনগণের সহযোগিতায় মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। গভীর তার হওয়ায় ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিটের পরে উপস্থিত হলেও তার পূর্বেই আমরা আগুন নিয়ন্ত্রণে সামর্থ হই । তিনি জানান,জানালার একটি গ্লাস ভেঙে লাঠি ও পেট্রোল ব্যবহার করে আগুন প্রদানের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat