×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৮৭ বার পঠিত
 বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। 
সোমবার (৩ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 

মুক্তি পাওয়া  শ্রমিকরা হলেন মোঃ নুরু (৫০), মোঃ আলমগীর (৩৫), মোঃ শফি আলম (৩২), মোঃ হেলাল (৪০) ও গাড়ি চালক মোঃ জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।
গত শনিবার গভীর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল। 

সাত শ্রমিক অপহরণ থেকে ছাড়া পাওয়া বিষয়ে
নাম প্রকাশ না করার  শর্তে সরই এলাকার এক কাঠ ব্যবসায়ী জানান, সন্ত্রাসীরা সাত শ্রমিকের ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলেও ৪ লক্ষ টাকায় মুক্তিপণে ছাড়া পেয়েছে।

লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat