×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ২০৪ বার পঠিত



খন্দকার মোহাম্মাদ আলী,

সিরাজগঞ্জ প্রতিনিধি:


সৌর শাসকের কাছে শিক্ষা নেওয়া কোটি মানুষের জীবন–জীবিকার গল্পে উঠে আসে নানান বিচিত্র কাহিনী। অবুঝ জনতার ঝুলিতে ভরা জ্ঞানের সীমায় জমে থাকা বুদ্ধির দীপ্ত শিখা দিক নির্দেশনা দিচ্ছে গণতন্ত্রের পতাকাকে।


এই পতাকার ধারক–বাহক ১৮ কোটি মানুষের পবিত্র কণ্ঠে উচ্চারিত শব্দে গণতন্ত্রের মঞ্চ মুখরিত হয় সাম্যের গানে। অপশাসনের অবসান ঘটিয়ে বহুবার বিজয়ী হওয়া জনস্রোত শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পায় না। কারণ পথপ্রদর্শক নেতার ভুল, অনভিজ্ঞ নেতৃত্ব আর লোভ–লালসায় ভরা রাজনৈতিক আচরণে জনগণ গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত হয়। অরাজনৈতিক নেতারা পদ–পদবী নিয়ে গণতন্ত্রের মাঠে সৌরতন্ত্র কায়েম করে নিজেরাই পকেট ভারি করে। তাই দেরিতে হলেও জনতার ক্ষোভে অপরাধী নেতাদের জীবন বিপন্ন হয়ে পড়ে ভয়ঙ্কর কলঙ্কের অধ্যায়ে।


দেশের বিভিন্ন প্রত্যন্ত  অঞ্চলে তথ্য অনুসন্ধানে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের অভিজ্ঞ সেচ্ছাসেবীরা নিরপেক্ষতা বজায় রেখে এ প্রতিবেদক কে রাজনৈতিক বিষয়ে যে তথ্য জনগণের কল্যাণে প্রত্যাশিত লক্ষে পৌঁছে দেবে সেই ভাবনা থেকে সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত প্রাপ্তির বিষয়ে  তুলে ধরেন বাস্তব চিত্র যা প্রতিবেদকের লেখনীতে আত্মপ্রকাশ হবে। 


এমন বিপন্নতার দৃশ্য দেখে গণতন্ত্রের মাঠে মুখোশ পরা যারা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মানুষের পাশে ছলনা করে দাঁড়ায়, তাদের মুখোশ খুলে দেয় প্রকৃতির অদৃশ্য সৈনিকেরা। কারণ অগণিত মানুষের আর্তচিৎকার, নির্যাতন–নিপীড়নে বিপদগ্রস্ত নিরপরাধ মানুষের অভিযোগে প্রকৃতি যেন নির্মম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেছে। পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে যেন প্রকৃতি তার জাগ্রত সৈনিকদের দিয়ে প্রতিশোধ নিচ্ছে—যা গভীরভাবে উপলব্ধির বিষয় জ্ঞানীদের কাছে।


অযথা রাজনৈতিক নেতাদের পিছু পিছু গোলামী করতে গিয়ে অনেকের জীবন পুড়ে অঙ্গার হয় পাপের উত্তাপে। যে পাপ দেখা যায় না, অনুভব হয় না—তা থামানোর কেউ থাকে না, শুধু পাপীই তা অনুভব করে। পাপ বোঝার একমাত্র যন্ত্র হলো বিবেক, যা প্রকৃত মানুষের অন্তরে থাকে। যার বিবেক জাগ্রত, সে-ই বুঝবে এর মর্ম।


মানুষ নামের এই প্রাণীরা আসলেই মানুষ হয়েছে কি না—প্রশ্নটা থেকেই যায়। তাদের মধ্যে বিবেক আছে কি না, সে হিসাব তারা নিজেরাই জানে। অমানুষেরা কেন মানুষ নয়, তা তারা নিজেরাই বোঝে না। আর মানুষের ভেতরের মহামানুষেরা কারা, কীভাবে তারা এমন আখ্যা পেল—সে প্রশ্নও আছে। তাদের দায়িত্ব–কর্তব্য যথাযথভাবে হচ্ছে কি না, সেটা দেখাও জরুরি।


মানুষ আর অমানুষ মিলিয়েই পথচলা। এই পথে পথপ্রদর্শককে উভয় জ্ঞানের সীমায় নিজেকে গড়ে তুলতে হবে মহৎ জ্ঞানের ভান্ডার থেকে। যেখানে পরিশুদ্ধ হয়ে অমানুষদের মনুষ্যত্ববোধ জাগবে, তাদের বিবেক ফিরে আসবে। এখানেই সাফল্য খুঁজে পাবে মানুষ হয়ে মানুষ বাঁচানোর নেতৃত্ব। প্রকৃতির কোলে হয়তো এভাবেই শেষদিন পর্যন্ত মানুষ–অমানুষের অধ্যায় চলতেই থাকবে।


তবে বর্তমান রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে গণতন্ত্রের পথপ্রদর্শক নেতাদের ভূমিকা জনগণ দেখতে চায়। স্বৈরাচারী নেতার দীর্ঘ পথচলায় যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, সেই পথে আগাছা জন্মেছে এমনভাবে যে সেখান থেকে ভালো ফলন পাওয়া যায় না। পরিশ্রম করে আগাছা সরাতে হয়, তবেই সাফল্য আসবে। 


দেশের কোটি মানুষ মতাদর্শে বিভক্ত—কেউ স্বৈরাচারকে সমর্থন দিচ্ছে, কেউ আবার গণতন্ত্রের আদর্শে ফিরে এসে ভুল–ত্রুটি শুধরে জনতার পাশে দাঁড়াচ্ছে। কেউ কেউ আবার আগাম বার্তা দিচ্ছে আখেরাতের হিসাব–নিকাশের পথের কথা। রাজনৈতিক নানা কৌশলে দৌড়ঝাঁপ করা নেতারা গণতন্ত্রের মূল মন্ত্রে দীক্ষা পেতে ছুটে চলছে বিজ্ঞদের সন্ধানে। এ সময় উদ্বেগ, উৎকণ্ঠা আর অপরাধীর বাঁচার আকুতি জ্ঞানীদের অভিজ্ঞতার সামনে ঠিক অগ্নিগিরিতে পানি ঢালার মতো দৃশ্য।


নতুন প্রজন্মের পেশিশক্তি আর রক্তের উত্তাপ যেন উত্তাল সমুদ্রের তরঙ্গের মতো গর্জে উঠেছে। এদের গতিতে বাধা দেওয়ার কেউ নেই। একদিকে জলের উন্মাদনা, অন্যদিকে অগ্নিগিরির তাপ—মনে হয় মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে সময়, মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে জাতি।


গণতন্ত্রের ধারক–বাহকেরা খুঁজে ফিরছে অজানা গন্তব্য, যেখানে রয়েছে কোটি মানুষের মৌলিক অধিকার, লাল–সবুজে শহিদদের রক্তে গড়া পতাকা, আর বিবেকের তরবারি হাতে গণতন্ত্রের যোদ্ধাদের দৃঢ় প্রত্যয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat