×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৪৬ বার পঠিত

এম মোহাম্মদ ওমর। শরনখোলা  প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার গভীর রাতে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫টি গরু দগ্ধ হয়েছে। আগুনে পুড়ে গেছে একটি খড়ের গাদা ও পানের বরজ। ঘটনাটি ঘটেছে (৩ ফেব্রুয়ারী) সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আঃ হাকিম মুন্সীর বাড়ীতে। কৃষক হাকিম মুন্সীর পুত্র মিরাজ মুন্সী জানায়, রাত ৩টার দিকে প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে তাদের ডেকে ঘুম থেকে তুলে। এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে গোয়াল ঘরের আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরু বাহিরে বের করে আনে। এরই মধ্যে ৫টি গরু দগ্ধ হয়। দুটি গরুর অবস্থা আশংকাজনক। এছাড়া আগুনের ভয়াবহতায় গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের গাদা ও একটি পানের বর্জ ও পুড়ে যায়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, কে বা কাহারা এ পশুর সাথে শত্রুতা করল তা বুঝতে পারছি না। এ ঘটনায় তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মিরাজ মুন্সী জানায়। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, স্থানীয় গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat