রাজীব চৌধুরী: স্টাফ রিপোর্টার দৈনিক সোনালী কন্ঠ
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি হোমনা উপজেলা ও হোমনা পৌর শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার ০৮ ফেব্রুয়ারি হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ্ বুলু। তিনি বলেন সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকারের হাতে দেশ সংস্কার সহজ হবে।প্রয়োজনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তুলবো।
প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেন, হোমনা মেঘনায় অর্থ বাণিজ্যের মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলায় অর্থনীতির মাধ্যমে বিএনপি'র কোন কমিটি হয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে কমিটি বাতিল সহ ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ অতিথি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহফুজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান সরকার ,
বিশেষ অতিথি, কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সচিব এএফ এম তারেক মুন্সী।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সভাপতিত্বে,
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), হোমনা পৌর বিএনপি'র সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।
হোমনা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে প্রদান নির্বাচন কমিশনার একাধিক প্রার্থী না পাওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল) এবং পৌর বিএনপি'র সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের নাম ঘোষণা করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, হোমনা পৌর বিএনপি'র আহবায়ক মোহাম্মদ সানাউল্লা সরকার।হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক, জাকির হাসান জাকি, পৌর বিএনপি'র সিনিয়র আহবায়ক মোঃ আবদুল লতিফ।
এসময়, হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর একটি সফল সম্মেলনে রূপ নেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত শেষে, নবনির্বাচিত সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।