×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০০ বার পঠিত
মোবারক হোসেন, মানিকগঞ্জ 
শেখ হাসিনার আমলে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের হাতে এ স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতারা।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ আই হিরা, রাগীব নুর আবির, মাহফুজুল বারী মুগ্ধ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম ইমন, মেহবুব চৌধুরী রাফি, সিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। তাদের তাণ্ডবের শিকার হয়েছেন নিরীহ শিক্ষার্থীরা। আমরা এ অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এর জন্যই অধ্যক্ষের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাই, তদন্তসাপেক্ষ এর সুষ্ঠু বিচার হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat