×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১৫০ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির  সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়  মাঠে এ সমাবেশ হয়। খন্ড খন্ড মিছিলে আনন্দ উল্লাসে মধ্য দিয়ে সমাবেশে জনস্রোতে পরিণত হয়। রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত 
 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। 
জেলা ছাত্রদলের সাবেক  সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, মিসেস সেলিনা জামান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক  সুলতান মাহমুদ, আজিম সরকার, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফ প্রমূখ।
সমাবেশে  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশকে সঠিকভাবে  পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে,কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat