×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৭১ বার পঠিত
শফিউল করিম সবুজ:চকরিয়া 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেইট এলাকায় যাত্রীবাহী গ্রীণলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসানুল ইসলাম জিসাত(২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসাত আলীকদম পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়- সকাল সাড়ে ৮টার দিকে নলবিনা কক্সবাজার মুখি গ্রীণ লাইন, চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat