×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১৩৮ বার পঠিত
সুজন চক্রবর্তী; আসাম( ভারত) প্রতিনিধিঃ

জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হলেন ২ সেনা জওয়ান। আহত হয়েছেন আরও ১ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়েছে। সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স করে জানিয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ) কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বাড়ি মহল্লায় তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে তাঁরা খবর পায়, ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজন অস্ত্র মজুত করছেন। সেই খবর পেয়েই তল্লাশি  অভিযানে যায় যৌথবাহিনী। সেনা সূত্রে প্রকাশ, অভিযানের সময় একে ৪৭ রাইফেল, তাজা কার্তুজ, ম‍্যাগাজিন, সাইগা এমকে রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। একটি গুদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সে রকমই একটি অভিযানে গিয়েছিল পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। তল্লাশি চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হয়েছেন ২ জওয়ান।
One attachment • Scanned by Gmail

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat