×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২১২ বার পঠিত
বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় ডেঙ্গু রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসহ ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশা ধ্বংস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধ, ঘুষ, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার দাবি তোলেন দলের নেতারা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে।

১৯৬৩ সালে পূর্ব পাকিস্তানে প্রথম ডেঙ্গুরোগ শনাক্ত হয়। এরপর দীর্ঘ সময় ধরে ডেঙ্গুর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমানে ডেঙ্গুতে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। স্বাধীন দেশে মানুষ চিকিৎসার নিশ্চয়তা পাওয়ার কথা ছিল।

অথচ সঠিক চিকিৎসার অভাবে অনেকেই মৃত্যুবরণ করছে।’
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। পাশাপাশি সরকারকে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির কাজ করতে হবে। এটি এলজিইডি বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়।

এর জন্য সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।’
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শরাফত আলী হীরা, অ্যাডভোকেট সরোয়ার ই দীন, সম্পাদকমণ্ডলীর সদস্য হরিপ্রসাদ মিত্র, ফরিদ আহমেদ, মো. কামরুল ইসলাম ও সৈয়দা আফসানা আলতাফসহ দলের অন্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat