×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ২৩ বার পঠিত
গুচ্ছগ্রামের গরিব কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সরকারি গম কালোবাজারে বিক্রির আগেই ফাঁস হলো বড় মজুতদারি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি গুচ্ছগ্রামের আবু সাঈদের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার বাড়ি থেকে ৩১ বস্তা সরকারি গম জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১ হাজার ৫৫০ কেজি গম উদ্ধার করা হয়েছে। এই গম গুচ্ছগ্রামের কার্ডধারীদের মাঝে বিতরণের কথা ছিল।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় রাতে গমগুলো পরিবহন করা সম্ভব হয়নি। আজ সকালে গমগুলো মহালছড়ি উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিবু দাস সুমিত জানান, জব্দকৃত গম তার তত্ত্বাবধানে প্রকাশ্যে নিলাম করা হবে এবং নিলাম থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat