×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১০১ বার পঠিত

 আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক  ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 


এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জল।


অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন প্রথম ভোর প্রতিনিধি কামরুল ইসলাম, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হলেন মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রভর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোহরাব।


নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।


এর আগে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা)

অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।


নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat