×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১১২ বার পঠিত

শামীম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার সংলগ্ন কচুয়া চৌমুহনী নার্সারীর সামনে গত ৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় মোঃ মোফাজ্জল হোসেন অভি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে দেশীয় অস্ত্রের আঘাতের ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন (আইফোন ১৪ প্রো ম্যাক্স, ভিভো ওয়াই ১৯) এবং তার সাথে থাকা নগদ ৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর, বাদী মোফাজ্জল হোসেন সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১৪, তারিখ- ১২/০২/২০২৫, ধারা-৩৯২ পেনাল কোড।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) গনেশ চন্দ্র শীল জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে তিন দূর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো: ধর্মপুর উত্তর বাড়ি, পিতা- শাহিন মিয়া, ফয়সাল আহাম্মেদ পাভেল (২০) ধর্মপুর, পশ্চিম চৌমুহনী, পিতা- আলেক মিয়া, মোঃ শান্ত (২৫) ধর্মপুর, পিতা- রফিক মিয়া প্রঃ কালা রফিক, বিল্লাল হোসেন চারু (৩২)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এই সিএনজি ব্যবহার করে কুমিল্লা বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড, কচুয়া চৌমুহনী এলাকায় গভীর রাত্রে বিভিন্ন যাত্রীদের অস্ত্রের ভীতি দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণলঙ্কার ছিনতাই করতো।

গ্রেফতারকৃতরা দূর্ধর্ষ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। বিল্লাল হোসেন চারুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং ফয়সাল আহাম্মেদ পাভেলের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “এসপি মহোদয়ের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।” 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat