×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২২৯ বার পঠিত
রাত পৌনে আটটায় সেখানে পৌঁছে যান তামিম ইকবাল। কিছুক্ষণ পর ঢুকলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। রাত ৮টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল।

সন্ধ্যায় জানা গেল বৈঠকের ভেন্যু - গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। সময়ও জানা গেল – রাত ৮টায়। রাত পৌনে আটটায় সেখানে পৌঁছে যান তামিম ইকবাল। কিছুক্ষণ পর ঢুকলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। রাত ৮টায় অবশ্য বৈঠক শুরু হতে পারেনি। নাজমুল হাসান পাপনই যে বাসায় ছিলেন না।   

বৈঠক যখনই শুরু হোক, বিসিবি বৈঠক শেষে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। কী ঘোষণা আসবে সেই সংবাদ সম্মেলনে? তামিমের ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে বৈঠকে? আপাতত এই প্রশ্নগুলো নিয়ে অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়ে পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর থেকে ফিরেও আসেন তামিম। তবে তার চোট ও মানসিক ধকল সামলাতে তাকে দেড় মাসের ছুটি দেন প্রধানমন্ত্রী। লন্ডনে ডাক্তার দেখিয়ে গত সোমবার দেশে ফেরেন তামিম। এরপর থেকেই বিসিবির সঙ্গে তার বৈঠক সবার আগ্রহের কেন্দ্রে।

মূলত তামিম এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলার মতো ফিট কি না, খেললেও অধিনায়ক হিসেবে খেলবেন কি না – এ প্রশ্নগুলো ঘিরেই যত আগ্রহ।

ছুটিতে থাকার সময়েই বাংলাদেশের এক সংবাদমাধ্যমে তামিম বলেছিলেন, ছুটি শেষে ফিরে বিসিবির সঙ্গে তার আলোচনার ওপরই নির্ভর করবে সবকিছু। ‘চেইন অব কমান্ড’ মেনে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম, সে বৈঠকে বিসিবি সভাপতিও থাকছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat