×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৭২ বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে চিকিৎসক। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার এন্ডিগো ওয়াশিং কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- রাজু (৩০), দুলাল (২৮), রমজান (২৭) ও মামুন(২৬)।

রাজু ও দুলালের অবস্থা গুরুতর।
জানা যায়, এদিন রাতে কারখানাটিতে কয়েক শ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কারখানাটির ড্রায়ার (কাপড় শুকানোর যন্ত্র) থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় ড্রায়ার চালু করতে গেলে আগুন ধরে যায়।

এতে চার শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারখানার শ্রমিকরা জানান, রাত ১০টার দিকে কারখানাটিতে ছুটি দেওয়া হতো। কিন্তু কিছু ধোয়া কাপড় শুকাতে ড্রায়ার চালু করতে যান রাজু ও দুলাল।

এ সময় বিকট শব্দে আগুন ধরে যায়। কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
কারখানাটির উপমহাব্যবস্থাপক মোশারফ হোসেন তনয় বলেন, ‘এটি একটি দূর্ঘটনা। দুজনকে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আমরা কোনো বিস্ফোরণের খবর পাইনি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat